New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
DND Registration

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি

India +91✓

IRDAI UIN: SHAHLIP22032V052122

HIGHLIGHTS

Plan Essentials

purple essential logo 3

ইউনিক প্রোডাক্ট

10 থেকে 65 বছর বয়সী ব্যক্তি যাদের কার্ডিয়াক রোগের ইতিহাস রয়েছে তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা পলিসি ।

purple essential logo 3

ফ্লেক্সিবেল কভার

এই পলিসি কার্ডিয়াক এবং নন-কার্ডিয়াক রোগের জন্য সার্জিক্যাল এবং নন-সার্জিক্যাল চিকিৎসা কভার করে। হার্ট সংক্রান্ত রোগ 90 দিন পর কভার করা হয়।

purple essential logo 4

পলিসির শর্ত

এই পলিসিটি এক, দুই বা তিন বছরের মেয়াদে নিতে পারেন।

purple essential logo 4

ইনস্যুরেন্সের মোট মূল্য

এই পলিসিতে মোট 3,00,000/-টাকা এবং 4,00,000/-টাকার ইনস্যুরেন্স করতে পারবেন।

purple essential logo 2

ব্যক্তিগত দুর্ঘটনার কভার

পলিসি চলাকালীন দুর্ঘটনার কারণে মৃত্যুর ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যক্তিগত দুর্ঘটনা কভার দেওয়া হয়।

purple essential logo 3

বহিরাগত রোগীর কভার

ভারতের নেটওয়ার্ক হাসপাতালে পলিসির বাইরের রোগীর খরচও উল্লিখিত সীমা পর্যন্ত কভার করা হয়।

purple essential logo 4

ইন্সটল্মেন্টের অপশন

পলিসির প্রিমিয়াম তিন বা ছয় মাসে দিতে পারবেন। এটি বার্ষিক, দ্বিবার্ষিক (2 বছরে একবার) এবং ত্রিবার্ষিক (3 বছরে একবার) ভিত্তিতেও দেওয়া যেতে পারে।

Detailed List

কি অন্তর্ভুক্ত করা হয়েছে তা বুঝুন

বিভাগ I - দুর্ঘটনা এবং নন-কার্ডিয়াক রোগ

Gold PlanSilver Plan

ইন-পেশেন্টের হাসপাতালে ভর্তি

অসুস্থতা, আঘাত বা দুর্ঘটনার কারণে 24 ঘন্টার বেশি সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকলে তার খরচ কভার করা হবে।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে

রোগীর হাসপাতালে ভর্তির পরের খরচের পাশাপাশি, ভর্তির তারিখের 30 দিন আগে পর্যন্ত চিকিৎসার খরচও কভার করা হয়।

হাসপাতালে ভর্তির পর

হাসপাতাল থেকে ছাড়ার তারিখ থেকে 60 দিন পর্যন্ত হাসপাতালে ভর্তির খরচের 7% পর্যন্ত কভার করা হয় (সর্বোচ্চ Rs. 5000/-) প্রতিবার হাসপাতালে ভর্তির জন্য।

রুমের ভাড়া

ইন-পেশেন্ট হাসপাতালে ভর্তির সময় রুম, বোর্ডিং এবং নার্সিং-এর সব খরচ ইনস্যুরেন্সের মোট মূল্যের 2% পর্যন্ত কভার করা হয় (সর্বোচ্চ 5000/- টাকা প্রতিদিন)।

রোড অ্যাম্বুলেন্স

রোগীর প্রতিবার হাসপাতালে ভর্তির জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া 750/- টাকা পর্যন্ত দেওয়া হয় এবং প্রাইভেট অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে ইন্সিওর ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রতি পলিসি মেয়াদে 1500/- টাকা পর্যন্ত দেওয়া হয়।

ডে কেয়ারের পদ্ধতি

টেকনোলজিকাল অ্যাডভান্সমেন্টের কারণে সার্জিক্যাল পদ্ধতিগুলিতে 24 ঘন্টার কম হাসপাতালে ভর্তি থাকতে হলেও সেই খরচ কভার করা হয়।

আধুনিক চিকিৎসা

আধুনিক চিকিৎসা যেমন ওরাল কেমোথেরাপি, ইন্ট্রা ভিট্রিয়াল ইনজেকশন, রোবোটিক সার্জারি ইত্যাদির খরচগুলি এই পলিসিতে উল্লিখিত সীমা পর্যন্ত কভার করা হয়।

চোখের ছানির চিকিৎসা

চোখের ছানি চিকিৎসার খরচ এই পলিসির উল্লিখিত সীমার অন্তরভুক্ত।

কো-পেমেন্ট

যদি ইন্সিওরড ব্যক্তি 61 বছর বা তার বেশি বয়সে পলিসি নেন বা রিনিউ করেন, তাহলে তাকে প্রতিটি ক্লেমের জন্য 10% কো-পেমেন্ট করতে হবে।

বিভাগ II - কার্ডিয়াক ব্যাধি

হার্ট সংক্রান্ত অসুখ (সার্জিক্যাল / ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট)

এই পলিসিতে গোল্ড প্ল্যানে রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এমন হার্ট সংক্রান্ত জটিলতাগুলি এবং বিভাগ I-এ লেখা সমস্ত বৈশিষ্ট্যগুলি কভার করা হবে।

হার্ট সংক্রান্ত অসুখ (শুধুমাত্র সার্জিক্যাল/ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট)

এই পলিসিতে সিলভার প্ল্যানে রোগীর সার্জারির প্রয়োজন এমন হার্ট সংক্রান্ত জটিলতাগুলির চিকিৎসা এবং বিভাগ I-এ লেখা সমস্ত বৈশিষ্ট্যগুলি কভার করা হবে।

বিভাগ III - রোগীর বাইরের সুবিধা

Gold PlanSilver Plan

বহিরাগত রোগীর খরচ

ভারতের নেটওয়ার্ক হাসপাতালগুলিতে বহির্বিভাগের রোগীর যথাযথ খরচগুলি প্রতি পলিসি পিরিয়ডে 500/- টাকা থেকে 1500/-টাকা পর্যন্ত কভার করা হয়৷

বিভাগ IV - মৃত্যুর জন্য ব্যক্তিগত দুর্ঘটনা সুবিধা

Gold PlanSilver Plan

ব্যক্তিগত দুর্ঘটনা কভার

পলিসির মেয়াদে দুর্ঘটনার কারণে ইন্সিওরড ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যক্তিগত দুর্ঘটনা কভার করা হয়।
পলিসির বিশদ বিবরণ এবং শর্তাবলী জানতে অনুগ্রহ করে পলিসি ডকুমেন্ট দেখুন।

আপনি কি আরও কিছু খুঁজছেন?

সমস্ত পরিকল্পনা দেখুন
শুরু করা যাক

যা শ্রেষ্ঠ তার সম্পর্কে নিশ্চিত হন

আমাদের সাথে আপনার ভবিষ্যত সুরক্ষিত করুন।

আরো তথ্য চান?
আরো তথ্য চান?
আপনি কি আপনার পলিসি পেতে প্রস্তুত?
আপনি কি আপনার পলিসি পেতে প্রস্তুত?

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি

 

ভারতে হার্ট সংক্রান্ত অসুখ দ্রুত হারে বারছে। আর এই অসুখগুলির চিকিৎসাও যথেষ্ট ব্যয়বহুল হতে পারে। সাম্প্রতিক প্যান্ডেমিক পরিস্থিতি ও এবং স্বাস্থ্য ব্যবস্থার খরচ বাড়ার ফলে অনেকেই হার্ট সংক্রান্ত অসুস্থতার জন্য হেলথ ইনস্যুরেন্সের গুরুত্ব বুঝতে পেরেছেন। তাই একটি ইনস্যুরেন্স প্ল্যান থাকা অবশ্যই প্রয়োজনীয় যা আপনাকে এই রোগের বিরুদ্ধে লোড়তে আর্থিকভাবে সাহাজ্য করে। এই কারণে, স্টার হেলথ, স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি বের করেছে যা হার্ট সার্জারি, বাইপাস বা স্টেন্টিং প্রক্রিয়া করা হয়েছে এমন রোগীদের আর্থিকভাবে সাহাজ্য করে।

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি কি?

কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স হল অন্যতম হেলথ ইনস্যুরেন্স পলিসি যা
 কার্ডিয়াক ও নন-কার্ডিয়াক চিকিৎসা সম্পূর্ণরুপে কভার করে। এই পলিসিটি হার্টের রোগীদের সমস্ত কার্ডিওভ্যাস্কুলার প্রয়োজনীয়তার খেয়াল রাখে। এটি কার্ডিওভাসকুলার এবং নিয়মিত হাসপাতালে ভর্তির প্রয়োজন সব কিছুরই খেয়াল রাখে।

 

এটি বার বার ফিরে আসা হৃদরোগের চিকিৎসায় রোগীদের আর্থিক বোঝা কমাতে সাহায্য করে এবং পর্যাপ্ত ব্যয় কভারেজ দেয়।

 

এই পলিসিটি বিভিন্ন হৃদরোগের জন্য একাধিক ক্লেমও কভার করে। তবে, এই ক্লেমগুলি ইনস্যুরেন্সের মোট মূল্য সাপেক্ষ। কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি সার্জিক্যাল, নন-সার্জিক্যাল চিকিৎসা এবং আধুনিক চিকিৎসার জন্য কভার, বহিরাগত রোগীদের যত্ন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ব্যক্তিগত দুর্ঘটনা কভারের মতো সুবিধা দেয়।

সাবজেক্টক্রাইটেরিয়া
প্রবেশের বয়স10 বছর থেকে 65 বছর
রিনিউয়ালজীবনব্যাপী
পলিসির মেয়াদ1 বছর/ 2 বছর/ 3 বছর
প্ল্যানের অপশনগোল্ড এবং সিল্ভার
ইনস্যুরেন্সের মোট মূল্য₹3 লক্ষ ও ₹4 লক্ষ
কো-পেমেন্টযদি প্রবেশের বয়স 61 বছর এবং সমস্ত গ্রহণযোগ্য দাবিতে 10% এর বেশি হয়
নন-কার্ডিয়াক অসুখের জন্য ওয়েটিং পিরিয়ডPED-48 মাসনির্দিষ্ট রোগ- 24 মাসপ্রাথমিক অপেক্ষার সময়কাল - 30 দিন (দুর্ঘটনা ছাড়া)

পলিসিটি এমন লোকেদের জন্য ডিজাইন করা হয়েছে যারা হার্ট-সঙ্ক্রান্ত অসুস্থতায় ভুগছেন এবং পোষ্ট-সার্জারি স্টেজে রয়েছেন। 10 থেকে 65 বছর বয়সী যে কেউ কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারেন।

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি হৃদরোগীদের আর্থিক সহায়তার জন্য হেলথ ইনস্যুরেন্স অফার করে। যদি তারা আগে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হয়ে থাকে বা হৃদরোগ সংক্রান্ত সার্জারি এবং অন্যান্য পদ্ধতিগুলি করে থাকে তাদেরও সহায়তা করে। যে রোগ এবং পদ্ধতিগুলি আপনাকে কার্ডিয়াক কেয়ার ইনস্যুরেন্সের জন্য যোগ্য করে তোলে সেগুলির মধ্যে রয়েছে:

•পলিসি কেনার সর্বোচ্চ ৭ বছর আগে অ্যাঞ্জিওপ্লাস্টি (স্টেন্টিং) বা বাই-পাস সার্জারি করা  
 
• অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD) বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (VSD) এর সংশোধন।  
 
• অন্তর্নিহিত কার্ডিয়াক ব্যাধিগুলি RF অ্যাবলেশন দিয়ে চিকিৎসা করা হয়  
 
• কোন মেডিকাল ইন্টারভেনশান ছাড়াই এনজিওগ্রাফি করা হয়েছে  

উল্লিখিত শর্ত বা পদ্ধতিগুলি সবই স্টার কার্ডিয়াক কেয়ার কভারেজে অন্তর্ভুক্ত। হ্রদরোগের জন্য আপনার অন্য হার্ট-সম্পর্কিত সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এই কারণেই স্টার কার্ডিয়াক কেয়ার ইনস্যুরেন্স কেনা বুদ্ধিমানের কাজ।

পলিসির মেয়াদঃ

পলিসির মেয়াদ এক বছর, দুই বছর বা তিন বছর হতে পারে এবং প্রিমিয়াম কোয়াটারলি, অর্ধ-বার্ষিক, বার্ষিক, দ্বিবার্ষিক বা ত্রিবার্ষিকভাবে দেওয়া যেতে পারে। এই ইনস্যুরেন্সে আপনাকে আপনার প্রিমিয়াম পরিশোধের জন্য ফ্লেক্সিবিলিটি ও অপশন দেবে। আপনি ₹ 3,00,000 বা ₹ 4,00,000 মূল্যের দুটি অপশন পাবেন। এই পলিসি শুধুমাত্র ব্যক্তিগত কভারেজ জন্য কিনতে পারবেন।

কভারেজঃ

বিভাগ 1: দুর্ঘটনা এবং নন-কার্ডিয়াক রোগের জন্য হাসপাতালে ভর্তি কভার  
বিভাগ 2: কার্ডিয়াক রোগের জন্য হাসপাতালে ভর্তি কভার  
বিভাগ 3: বহিরাগত রোগীদের চিকিৎসা ব্যয়ের জন্য কভার  
বিভাগ 4: দুর্ঘটনায় মৃত্যুর জন্য ব্যক্তিগত দুর্ঘটনা কভার  

ইন্সুরেন্সের মোট মূল্য

প্ল্যানটি ₹3 লক্ষ এবং ₹4 লক্ষের বিমাকৃত বিকল্পগুলি প্রদান করে

পুনর্নবীকরণ: স্টার কার্ডিয়াক কেয়ার বীমা পলিসির কোনো পুনর্নবীকরণ সীমা নেই এবং আপনার জীবনকালের জন্য পুনর্নবীকরণ করা যেতে পারে।

কো-পেমেন্ট

কো-পেমেন্ট 61 বছর বা তার বেশি বয়সের জন্য প্রযোজ্য। এর মানে হল যে প্রতিবার কোম্পানির কাছে একটি ক্লেম করলে, ইন্সিওরড গ্রহণযোগ্য ক্লেমের একটি নির্দিষ্ট 10% প্রদান করতে হবে এবং তারপর স্টার হেলথ ইন্স্যুরেন্স বাকি মূল্য দিয়ে দেবে৷

নন-কার্ডিয়াক চিকিৎসার জন্য ওয়েটিং পিরিয়ড

1.পলিসি চালু হওয়ার তারিখের 30 দিনের মধ্যে সংক্রামিত কোনো অসুস্থতা কভার করা হয় না। দুর্ঘটনার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।  
2.নির্দিষ্ট অসুস্থতা/ সার্জারির জন্য কভারেজ 24 মাস পরে কার্যকর হয়।  
3.পলিসির সূচনার তারিখ থেকে 48 মাস পর থেকে আগে থেকে থাকা রোগগুলি কভার করা হয়  
 

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসির গোল্ড প্ল্যান এবং সিলভার প্ল্যানের কভারেজ

 

বিভাগগোল্ড প্ল্যানসিল্ভার প্ল্যান
1দুর্ঘটনা এবং নন-কার্ডিয়াক রোগের জন্য প্রযোজ্যদুর্ঘটনা এবং নন-কার্ডিয়াক রোগের জন্য প্রযোজ্য
2কার্ডিয়াক রোগ এবং জটিলতার জন্য প্রযোজ্য। সার্জিকাল ইন্টারভেনশন এবং মেডিকেল ম্যানেজমেন্ট উভয়ই এই পলিসি কভার করবে।হার্ট সংক্রান্ত রোগ এবং জটিলতার জন্য প্রযোজ্য। কভার শুধুমাত্র সার্জিকাল ইন্টারভেনশনের জন্য উপলব্ধ।
3নেটওয়ার্ক সুবিধার মধ্যে বহিরাগত রোগীদের খরচনেটওয়ার্ক সুবিধার মধ্যে বহিরাগত রোগীদের খরচ
4ব্যক্তিগত দুর্ঘটনা: এই পলিসিতে মৃত্যু শুধুমাত্র নির্বাচিত ইন্সিওরড মূল্যই প্রদান করবে।ব্যক্তিগত দুর্ঘটনা: এই পলিসিতে মৃত্যু শুধুমাত্র নির্বাচিত ইন্সিওরড মূল্যই প্রদান করবে।
কার্ডিয়াক চিকিৎসার জন্য ওয়েটিং পিরিয়ড শুধুমাত্র 90 দিন।

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসির অন্তর্ভুক্তি

 

কার্ডিয়াক ইনস্যুরেন্স কার্ডিয়াক এবং নন-কার্ডিয়াক রোগের জন্য বিস্তৃত খরচ দেয়। এই পলিসির প্রধান বৈশিষ্ট্য হল এটি এমন ব্যক্তিদের কভার করে যারা আগে থেকেই হৃদরোগে ভুগছেন। আপনি যদি গত 7 বছরে হার্ট সার্জারি বা অন্যান্য হার্ট সংক্রান্ত চিকিৎসা করিয়ে থাকেন, তাহলে কার্ডিয়াক কেয়ার পলিসি কিনে আপনি লাভবান হবেন।

 

নন-কার্ডিয়াক রোগ এবং দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তির খরচ

 

স্টার কার্ডিয়াক কেয়ার হাসপাতালে ভর্তির খরচ কভার করবে যদি ইন্সিওরড ব্যক্তিকে পলিসির মেয়াদে কমপক্ষে 24 ঘন্টা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। পলিসিটি নিম্নলিখিত খরচগুলি কভার করবে:

 

· রুমের ভাড়া, বোর্ডিং এবং নার্সিং খরচ প্রতিদিন 5000 টাকা পর্যন্ত কভার করা হয়।  
· ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চার্জ প্রতি হাসপাতালে 750 টাকা পর্যন্ত এবং পলিসি পিরিয়ড প্রতি 1500 টাকা পর্যন্ত কভার করা হয়।
· হাসপাতালে ভর্তির তারিখের আগের 30 দিনের খরচ কভার করা হয়।  
· হাসপাতাল থেকে ছাড়ার তারিখ থেকে 60 দিন পর্যন্ত হাসপাতালে ভর্তির খরচের 7% পর্যন্ত কভার করা হয় (সর্বোচ্চ Rs. 5000/-) প্রতিবার হাসপাতালে ভর্তির জন্য।  
 

ডে কেয়ার চিকিৎসা/প্রক্রিয়া

 

পলিসির শর্তাবলী অনুযায়ী 24 ঘন্টার কম হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এমন সমস্ত ডে-কেয়ার পদ্ধতি, সার্জারি এবং চিকিৎসার খরচ কভার করা হয়।

 

চোখের ছানি চিকিৎসা

 

এই পলিসিতে ছানি চিকিৎসা বাবদ 30,000 টাকা পর্যন্ত বরাদ্দ আছে।

 

প্রি-ইনস্যুরেন্স মেডিকেল স্ক্রীনিং

 

কোন প্রি-ইনস্যুরেন্স মেডিকেল স্ক্রীনিং প্রয়োজন নেই। প্রপোসাল ফর্মের সাথে শেষ চিকিৎসার মেডিকেল রেকর্ড জমা দিলেই হবে 

 

ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ: স্টার হেলথ কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স বিশ্বব্যাপী কভার দেয় এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য নির্ধারিত অর্থ ক্ষতিপূরণ দেয়।

 

কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসির অন্তর্ভুক্ত আধুনিক চিকিৎসা।

 

কিছু আধুনিক চিকিৎসা স্টার কার্ডিয়াক ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে। কভারেজের বিশদ বিবরণ নিম্নরূপ: পলিসি ক্লজে সীমা উল্লেখ করা হয়েছে।

 

  • ইউটেরিন আরটারি এমবোলাইজেশন এবং HIFU (হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড)  
  • বেলুন সাইনুপ্লাস্টি  
  • ডিপ ব্রেইন স্টিমুলাইজেশন  
  • ওরাল কেমোথেরাপি  
  • ইমিউনোথেরাপি - মনোক্লোনাল অ্যান্টিবডি একটি ইনজেকশন হিসাবে দেওয়া হয় 
  • ইন্ট্রা ভিট্রিয়াল ইনজেকশন  
  • রোবোটিক সার্জারি  
  • স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি  
  • ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি  
  • প্রস্টেটের বাষ্পীভবন  
  • ION M ইন্ট্রা অপারেটিভ নিউরো মনিটরিং  
  • স্টেম সেল থেরাপি  
     

নিম্নলিখিত তালিকা পলিসির বাইরের বিষয়গুলি আংশিকভাবে উল্লেখিত রয়েছে। পলিসির বাইরে থাকা সমস্ত বিশয়গুলি বিশদে পলিসি ডকুমেন্টে উল্লেখিত রয়েছে।

 

যদিও স্টার হেলথ কার্ডিয়াক কেয়ার পলিসিটি কার্ডিয়াক এবং নন-কার্ডিয়াক উভয় রোগের জন্য কভারেজ অফার করে, তাও কিছু বিষয় এই পলিসির আওতায় আসেনা। সেইসব বিশয়গুলি হলঃ

 

বর্তমান রোগ নির্ণয় এবং চিকিৎসার সাথে সম্পর্কিত নয় এমন ডায়াগনস্টিক খরচ বাদ দেওয়া হয়েছে  
 

  • অস্থায়ীভাবে অসুস্থ রোগীদের জন্য কাস্টোডিয়াল যত্ন এবং পরিষেবার জন্য খরচ  
  • লিঙ্গ পরিবর্তন পদ্ধতি  
  • কসমেটিক/প্লাস্টিক সার্জারি  
  • অ্যাডভেঞ্চার স্পোর্ট/কাজের বিপজ্জনক কারণে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা  
  • কোন অপরাধমূলক কার্যকলাপের ফলে উদ্ভূত চিকিৎসার জন্য খরচ  
  • অ্যালকোহল, ড্রাগস এবং অন্যান্য পদার্থের অপব্যবহারের চিকিৎসার জন্য খরচ।  
  • বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য খরচ  
  • মাতৃত্বের খরচ এবং গর্ভপাতের জন্য খরচ (কোন দুর্ঘটনার কারণে না হলে)  
  • যৌনবাহিত রোগের চিকিৎসা  
  • যুদ্ধ বা যুদ্ধের মতো পরিস্থিতির কারণে শারীরিক ক্ষতি বা রোগ  
     

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

পলিসিধারক যারা 61 বছর বা তার বেশি বয়েসে নতুন পলিসির জন্য আবেদন করবেন, তাদের 10% কো-পেমেন্ট প্রদান করতে হবে।

1961 সালের আয়কর আইনের ধারা 80D অনুযায়ী, 60 বছরের কম বয়সীদের 25000/- টাকা  এবং 60 বছরের বেশি বয়সীদের 50,000/- টাকার করের সুবিধা দেওয়া হবে।

ইনস্যুরেন্সটি 3, 00,000 বা 4, 00,000 টাকায় উপলব্ধ। এই পলিসি শুধুমাত্র ব্যক্তিগত কভারেজ জন্য ক্রয় করা যেতে পারে।

পলিসিটি পলিসি ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 15 দিন পর্যন্ত একটি ফ্রি-লুক পিরিয়ড অফার করে। যদিও, এটা পলিসি রিনিউ করার সময় প্রযোজ্য না।

স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in